মামা ভাগ্নে টেলিকম-এ স্বাগতম। আমাদের ওয়েবসাইট থেকে কোনো পণ্য অর্ডার করার পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলি মনোযোগ সহকারে পড়ুন। অর্ডার সম্পন্ন করার মাধ্যমে আপনি এই শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন।

  • আপনি পণ্য ক্রয় করার পদ্ধতি হিসেবে নগদ অর্থ, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং অর্থ পরিষেবা ব্যবহার করতে পারবেন।
  • বাংলাদেশে হোম ডেলিভারি ২ থেকে সর্বোচ্চ ৫ কার্য দিবসের মধ্যে পণ্য ডেলিভারি করা হবে।
  • ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারকে বহন করতে হবে। ডেলিভারি চার্জ কুরিয়ার কোম্পানি ভেদে নির্ধারণ করা হবে এবং অবশ্যই গ্রাহকদের অবগত করা হবে।
  • আমরা পণ্য ডেলিভারির তারিখ থেকে ৭ (সাত) দিনের রিটার্ন পলিসি অফার করি। কোনো কারণে আপনি আপনার ক্রয়ের সাথে সন্তুষ্ট না হলে, ডেলিভারির তারিখ থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে রিটার্ন আবেদন করতে পারবেন এবং নির্ধারিত শর্ত অনুযায়ী রিফান্ড পাবেন।
  • রিটার্ন আবেদন অনুমোদনের পর সর্বোচ্চ ৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে
  • রিফান্ডের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টকে অগ্রাধিকার দেওয়া হবে এবং BFTN এর মাধ্যমে গ্রাহকের টাকা পরিশোধ করা হবে।
  • গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে, তার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টে রিফান্ড প্রদান করা হবে।
  • গ্রাহক অর্ডার কনফার্ম করার পর শুধুমাত্র মনের পরিবর্তনের কারণে অর্ডার বাতিল বা রিফান্ড দাবি করতে পারবেন না।
  • রিফান্ডের জন্য গ্রাহকের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে, সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত অপেক্ষা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ না হলে, আমরা রিফান্ড দিতে বাধ্য থাকবো না।
  • ১/ ভুল পণ্য ডেলিভারি হলে
  • ২/ ত্রুটিপূর্ণ পণ্য ডেলিভারি হলে
  • ৩/ পণ্যে কোনো অংশ মিসিং থাকলে
  • ৪/ অর্ডারকৃত পণ্যের ছবির সাথে মিল না থাকলে
  • ডেলিভারির তারিখ থেকে ৭ দিনের মধ্যে পণ্য ফেরত দিতে পারবেন।
  • ১/ আমরা কোনো শর্ত ছাড়াই আপনার পণ্যটি এক্সচেঞ্জ করে দেব (১–৭ কার্য দিবসের মধ্যে)।
  • ২/ স্টকজনিত সমস্যার কারণে এক্সচেঞ্জে রেগুলার সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।
  • ৩/ পণ্য এক্সচেঞ্জ করা সম্ভব না হলে রিটার্ন গ্রহণ করা হবে।
  • ১/ স্টক থাকা সাপেক্ষে সাইজ পরিবর্তন করা যাবে।
  • ২/ অবশ্যই প্রোডাক্ট ডেলিভারির ২৪ ঘন্টার মধ্যে আমাদের জানাতে হবে।
  • ৩/ পুনরায় ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
  • ১/ প্রোডাক্ট বার্ন বা ফিজিক্যাল ড্যামেজ হলে
  • ২/ ক্লিয়ারেন্স সেলের প্রোডাক্ট
  • ৩/ প্রোডাক্টের ইন্ট্যাক্ট সিল বা স্টিকার খোলা হলে
  • ৪/ আন্ডার গার্মেন্টস আইটেম
  • ৫/ যেকোনো গিফট আইটেম বা পুরস্কার যা বিনামূল্যে দেওয়া হয়েছে
  • ৬/ প্রোডাক্টে স্ক্র্যাচ, দাগ থাকলে বা রিসেলযোগ্য অবস্থায় না থাকলে
  • পণ্য হাতে পেয়ে পছন্দ না হলে বা সাইজ না মিললে এক্সচেঞ্জের জন্য কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করুন।

💠💠💠 অতিরিক্ত নোটিশ 💠💠💠

♻️ মামা ভাগ্নে টেলিকম এ রয়েছে সহজ রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি। যেকোনো সমস্যায় পণ্য রিটার্ন ও এক্সচেঞ্জের ব্যবস্থা করা হয়, তাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। 💝

♻️ মামা ভাগ্নে টেলিকম সবসময় ফেসবুক/ওয়েবসাইটে সঠিক স্টক আপডেট রাখার চেষ্টা করে। তবুও কোনো কারণে স্টক আপডেট না থাকলে আমরা আপনাকে দ্রুত কল করে জানাবো।

♻️ জরুরি প্রয়োজনে অর্ডার করার আগে আমাদের কল করে স্টক নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত ডেলিভারি বিলম্বের জন্য আমরা দায়ী থাকবো না।

♻️ মামা ভাগ্নে টেলিকম সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য সরবরাহ করে থাকে।

♻️ আপনার অর্ডারকৃত পণ্য ২ থেকে সর্বোচ্চ ৫ দিনের মধ্যেই আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ।